আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি ঘোষণা করেছে যে, গত ৩ সপ্তাহে লিবিয়ার বিভিন্ন অঞ্চলে কমপক্ষে ১৩টি গণ কবরের সন্ধান পাওয়া গেছে।
উক্ত ঘোষণার ভিত্তিতে জানা গেছে যে, লিবিয়ার ১২টি অঞ্চল হতে প্রাপ্ত ১২টি গণকবরে ১২৫টি লাশ এবং এদেশের পশ্চিম অঞ্চলে অবস্থিত কুহপায়া গ্রামের একটি গণকবর হতে ৩৪টি লাশ উদ্ধার করা হয়েছে।
রেড ক্রিসেন্টের মুখপাত্র স্টোন এন্ডারসন উক্ত লাশসমূহের পরিচয় উদ্ধার এবং তাদের পরিবারের নিকট লাশের ধ্বংসাবশেষ হস্তান্তর রেড ক্রিসেন্টের সদস্যদের চেষ্টায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন।
এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত কোন তথ্য হস্তগত হয়নি এবং এটাও জানা যায়নি যে, ব্যক্তিগত কোন কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল নাকি এটা যুদ্ধাপরাধের অংশ।#